বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রয়োজনীয় কারিগরি

2026-08-03T15:41:02+00:00
2026-08-03T15:41:02+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু
দিনাজপুর সংবাদদাতা
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৪১ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, শনিবার ভোরে ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে প্রকৌশলীরা দ্রুত ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ সম্পন্ন করেন। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে ইউনিটটি পুনরায় চালু করা হয় এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

প্রধান প্রকৌশলী আরও জানান, ইউনিটটি বর্তমানে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। ধাপে ধাপে উৎপাদন পূর্ণ সক্ষমতায় নেওয়া হবে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ত্রুটি দেখা দেওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। ইউনিটটি পুনরায় চালু হওয়ায় ওই পরিমাণ বিদ্যুৎ আবারও জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

এদিকে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট থেকেও স্বাভাবিকভাবে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। ফলে বর্তমানে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে উৎপাদনের বাইরে রয়েছে। এ অবস্থায় ১ নম্বর ইউনিট পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও জোরদার হবে এবং কেন্দ্রটির সামগ্রিক উৎপাদন সক্ষমতাও বৃদ্ধি পাবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: