নীলফামারীর মেলায় এক ছাতার নিচে কৃষি ঋণ, ভাতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে এক ব্যতিক্রমী সেবা মেলায় এক ছাতার নিচে মিলছে কৃষি ঋণের আবেদন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ

2026-08-03T15:03:49+00:00
2026-08-03T15:03:49+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
নীলফামারীর মেলায় এক ছাতার নিচে কৃষি ঋণ, ভাতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:০৩ পিএম 
সংগৃহীত ছবি
নীলফামারীর কিশোরগঞ্জে এক ব্যতিক্রমী সেবা মেলায় এক ছাতার নিচে মিলছে কৃষি ঋণের আবেদন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মানুষ সরকারি সেবা নিতে ভিড় করছেন।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী ‘ভাতা ও কৃষি ঋণ মেলা’ অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণের পাশাপাশি কৃষি ঋণসংক্রান্ত সেবা দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদন গ্রহণ করেন এবং আবেদনকারীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতার কার্ডের অপেক্ষায় থাকা ষাটোর্ধ্ব আলতাফ উদ্দিন জানান, বহুবার ইউনিয়ন পরিষদে গিয়েও তিনি ভাতার কার্ড পাননি। মেলায় এসে আবেদন করতে পেরে তিনি আশাবাদী, এবার হয়তো কাঙ্ক্ষিত সেবাটি পাবেন।

সেবা নিতে আসা মনজিলা বেগম বলেন, এক জায়গায় একাধিক সরকারি সেবা পাওয়ায় আমাদের সময় ও খরচ দুটিই বেঁচেছে। বিশেষ করে প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই উপকারী।

খাদিজা বেগম বলেন, অনেকদিন ইউনিয়ন পরিষদে ঘুরেও ভাতার আবেদন করতে পারিনি। আজ এখানে এসে সহজেই আবেদন করতে পেরেছি। এতে আমরা খুব খুশি।

প্রতিবন্ধী ভাতার আবেদন করতে আসা রাজু ইসলাম বলেন, আমার ছেলের জন্য আগে আবেদন করেও সুবিধা পাইনি। মেলার খবর পেয়ে এসে আবার আবেদন করেছি। এখানে এসে খুব সহজেই কাজটি করতে পেরেছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, মেলায় আগত সেবাগ্রহীতাদের আবেদন যাচাই-বাছাই করে গ্রহণ করা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের সেবা পেতে কোনো ধরনের ফি বা টাকা লাগে না। মানুষ যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, সেই লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: