২০ হাজার টাকায় শিশু বিক্রি, উদ্ধার করল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাস ১৩ দিন বয়সী কন্যাশিশুকে ‘মারা গেছে’ বলে পরিবারের সদস্যদের জানিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করে

2026-08-02T19:05:31+00:00
2026-08-02T19:05:31+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
২০ হাজার টাকায় শিশু বিক্রি, উদ্ধার করল পুলিশ
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাস ১৩ দিন বয়সী কন্যাশিশুকে ‘মারা গেছে’ বলে পরিবারের সদস্যদের জানিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। শিশুটির দাদির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ হাটহাজারী থেকে শিশুটিকে উদ্ধার করেছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার (২ আগস্ট) সকালে শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিব (১৮) ও রোকসানা বেগমের (১৮) ঘরে গত ২০ জুন একটি কন্যাশিশুর জন্ম হয়। পরে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যান রোকসানা। গত ২৭ জুলাই শিশুটির দাদিকে জানানো হয়, নাতনি মারা গেছে এবং দাফনও সম্পন্ন হয়েছে। তবে কবরের অবস্থান দেখাতে না পারায় দাদির সন্দেহ হয় এবং তিনি বোয়ালখালী থানায় অভিযোগ করেন।

অভিযোগের পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে হাটহাজারী উপজেলার একটি নিঃসন্তান দম্পতির কাছে দিয়ে দেওয়া হয়েছে। পরে শনিবার দিবাগত রাতে হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তদন্তাধীন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: