গাজীপুরে ড্রেন নির্মাণে অনিয়ম, ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর কোনাবাড়ি এলাকায় পানি নিষ্কাশনের জন্য নির্মাণাধীন একটি ড্রেন প্রকল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। নিয়মবহির্ভূত নির্মাণকাজ

2026-08-02T17:49:43+00:00
2026-08-02T17:49:43+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
গাজীপুরে ড্রেন নির্মাণে অনিয়ম, ভোগান্তিতে এলাকাবাসী
গাজীপুর সংবাদদাতা
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর কোনাবাড়ি এলাকায় পানি নিষ্কাশনের জন্য নির্মাণাধীন একটি ড্রেন প্রকল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। নিয়মবহির্ভূত নির্মাণকাজ এবং অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার (২ আগস্ট) সরেজমিনে গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের জেলখানা রোডসংলগ্ন ডানোর গলিতে গিয়ে এ চিত্র দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় এই ড্রেন নির্মাণকাজ বর্ষা মৌসুমে শুরু করায় ভোগান্তি আরও বেড়েছে। তৈরি পোশাক কারখানাবেষ্টিত এ শিল্পাঞ্চল দিয়ে প্রতিদিন হাজারো শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করেন। সামান্য বৃষ্টিতেই সড়ক কাদাময় হয়ে পড়ায় চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের দাবি পূরণে ড্রেন নির্মাণ শুরু হলেও কাজের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ বেড়েছে।

ড্রেন খননের মাটি নির্ধারিত স্থানে অপসারণ না করে রাস্তার পাশে স্তূপ করে রাখায় কয়েকটি দোকানের শাটার মাটিচাপা পড়ে গেছে। ফলে দোকান খুলতে না পেরে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এক ব্যবসায়ী জানান, শাটার মাটির নিচে চাপা পড়ে থাকায় দোকান খুলতে পারছেন না। এভাবে দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এ জন্য তিনি ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেন।

স্থানীয়দের অভিযোগ, ২১০ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণকাজেও শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। ওয়ার্ক অর্ডার অনুযায়ী ড্রেনের উভয় পাশে নতুন ইটের দেয়াল নির্মাণের কথা থাকলেও বাস্তবে এক পাশের পুরোনো দেয়াল রেখে অন্য পাশে নতুন ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছে। এছাড়া পরিকল্পনায় ড্রেনের প্রস্থ ৩০ ইঞ্চি থাকলেও বর্তমানে ২৭ ইঞ্চি প্রস্থে কাজ চলছে বলেও অভিযোগ রয়েছে।

ড্রেনের নির্মাণমান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, রড ব্যবহার না করে শুধু ইটের গাঁথুনিতে ড্রেন নির্মাণ করা হচ্ছে, যা দীর্ঘস্থায়ী হবে না।

এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তার ওপরের মাটি অপসারণ করে চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং ওয়ার্ক অর্ডার অনুযায়ী মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।

এ বিষয়ে ঠিকাদার মো. বিপ্লব বলেন, "যেখানে পুরোনো ড্রেনের দেয়াল ভালো অবস্থায় রয়েছে, সেখানে সেটি রেখে নতুন অংশ নির্মাণ করা হচ্ছে। প্রয়োজন হলে পরবর্তীতে নতুন দেয়ালও নির্মাণ করা হবে।" তবে ওয়ার্ক অর্ডারে এভাবে কাজ করার অনুমতি নেই। মাটি অপসারণের বিষয়ে তিনি বলেন, জায়গার সংকটের কারণে তাৎক্ষণিকভাবে মাটি সরানো সম্ভব হয়নি।

গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী মো. মনির হোসাইন বলেন, পুরোনো ড্রেনের যে অংশ ভালো আছে, সেটি রেখেই কাজ করা হবে। আর রাস্তার পাশে ফেলে রাখা মাটি দ্রুত সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: