দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা!

অনলাইন ডেস্ক

রাজধানী

বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে চিহ্নিত হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলটির বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে

2026-08-02T17:17:51+00:00
2026-08-02T17:17:51+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
রাজধানী
দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা!
অনলাইন ডেস্ক
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:১৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে চিহ্নিত হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলটির বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে ঢাকা। বৈশ্বিক জনভিত্তিক তথ্যভান্ডার নাম্বিও (Numbeo) প্রকাশিত ২০২৬ সালের ক্রাইম ইনডেক্স-এ এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২, যা দক্ষিণ এশিয়ার অন্য সব প্রধান শহরের তুলনায় সর্বোচ্চ। অন্যদিকে শহরটির নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮, যা অঞ্চলটির মধ্যে সর্বনিম্ন। এর ফলে অপরাধের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার দিক থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদ্বেগজনক অবস্থানে রয়েছে ঢাকা।

তালিকায় ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি, দুটি শহরেরই অপরাধ সূচক ৫৯ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৪০ দশমিক ৯। এছাড়া ভারতের গাজিয়াবাদ, নয়ডা, গুরগাঁও ও ব্যাঙ্গালোরও তালিকায় রয়েছে। তবে এসব শহরের নিরাপত্তা সূচক ঢাকার তুলনায় বেশি।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে রয়েছে ভারতের ম্যাঙ্গালোর, যার নিরাপত্তা সূচক ৭৪ দশমিক ৪, এবং পাকিস্তানের ইসলামাবাদ, যার নিরাপত্তা সূচক ৬৮ দশমিক ৬। নেপালের কাঠমান্ডু ও শ্রীলঙ্কার কলম্বোও নিরাপত্তার দিক থেকে ঢাকার চেয়ে এগিয়ে রয়েছে।

বৈশ্বিক র‌্যাংকিংয়ে অপরাধপ্রবণতার দিক থেকে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ৫৯তম। বিশ্লেষণে বলা হয়েছে, শহরটির বাসিন্দাদের মধ্যে রাতে বাইরে চলাচল নিয়ে উদ্বেগ বেশি এবং অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অনিরাপদ বোধ করেন।

এদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯, যা বৈশ্বিকভাবে অন্যতম সেরা।

নাম্বিও বিশ্বজুড়ে বিভিন্ন শহরের জীবনযাত্রার মান, অপরাধ, স্বাস্থ্যসেবা, ট্রাফিক, আবাসনসহ নানা বিষয়ে ব্যবহারকারীদের তথ্যের ভিত্তিতে নিয়মিত সূচক প্রকাশ করে থাকে। ২০২৬ সালের সর্বশেষ এই সূচক ঢাকার আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের বিষয়টি সামনে এনেছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: