বোমা আতঙ্কে উদ্বেগ নয়, সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী সংবাদদতা

সারাদেশ

দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে সম্প্রতি সৃষ্টি হওয়া বোমা আতঙ্কে জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

2026-08-02T14:45:11+00:00
2026-08-02T14:45:11+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বোমা আতঙ্কে উদ্বেগ নয়, সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী সংবাদদতা
রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম 
রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী/ সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে সম্প্রতি সৃষ্টি হওয়া বোমা আতঙ্কে জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলো পরীক্ষা করে কোথাও কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রবিবার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি-তে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের কোথাও পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে জননিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে আশুলিয়ায় একটি প্রেসার কুকার থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তু নিয়ে তদন্ত চলছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, গত পাঁচ থেকে ছয় মাসের পরিসংখ্যান অনুযায়ী দেশে নাশকতা ও অপরাধের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে।

আগস্ট মাসে বিশেষ সতর্কতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর সম্ভাব্য তৎপরতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক রয়েছে। জনসাধারণকে গুজবে কান না দিয়ে সন্দেহজনক কোনো বস্তু বা কর্মকাণ্ড দেখলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: