টাঙ্গাইলে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

টাঙ্গাইল সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নকে সামনে রেখে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রকাশিত দেয়ালিকা উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।ঘাটাইল উপজেলার

2026-08-02T14:28:40+00:00
2026-08-02T14:28:40+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা
টাঙ্গাইল সংবাদদাতা
রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নকে সামনে রেখে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রকাশিত দেয়ালিকা উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী পাবলিক ফাজিল মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন। সফরকালে তিনি মাদরাসার প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তিনি মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের প্রকাশিত দেয়ালিকার উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মুরাদ হোসেন বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো দেশের মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা। সাধারণ শিক্ষা ও ইসলামি শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দক্ষ, নৈতিক ও তথ্যপ্রযুক্তিতে পারদর্শী মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় কাজ করছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের নেতৃত্বে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’, শিক্ষকদের আরবি ভাষা ও আধুনিক পাঠদান পদ্ধতির প্রশিক্ষণ, দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং পরীক্ষা ব্যবস্থাপনায় অটোমেশন চালুর উদ্যোগ।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাদরাসার অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি মো. মজিবর রহমান, সহ-সভাপতি মো. আব্দুল হালিম ভূঁইয়া, উপাধ্যক্ষ মো. আব্দুল হাই, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: