কক্সবাজারে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

সারাদেশ

কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

2026-07-27T20:57:58+00:00
2026-07-27T20:57:58+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
কক্সবাজারে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩
অনলাইন ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম 
সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত। সংগৃহীত ছবি
কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে শাহনাজ বেগম (৪০) ও রুবিনা বেগম (৪২)। নিহত অপর একজন যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: