মদনে ফেকনি গ্রামে পায়ে হেঁটে নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন ইউএনও

আংগুর রহমান ভূঁইয়া, মদন (নেত্রকোনা)

সারাদেশ

নেত্রকোনার মদন উপজেলায় নদীভাঙন কবলিত দুর্যোগপূর্ণ এলাকা সরজমিনে দেখতে সরকারি গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই পরিদর্শনে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

2026-07-27T20:16:56+00:00
2026-07-27T20:17:42+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
মদনে ফেকনি গ্রামে পায়ে হেঁটে নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন ইউএনও
আংগুর রহমান ভূঁইয়া, মদন (নেত্রকোনা)
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:১৬ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৮:১৭ পিএম
মদনে ফেকনি গ্রামে পায়ে হেঁটে নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন ইউএনও
নেত্রকোনার মদন উপজেলায় নদীভাঙন কবলিত দুর্যোগপূর্ণ এলাকা সরজমিনে দেখতে সরকারি গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই পরিদর্শনে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার মদন ইউনিয়নের ফেকনী গ্রামে পরিদর্শনে যান তিনি।

স্থানীয়রা জানান, উপজেলার ফেকনী গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মগরা নদীতে চলতি বর্ষায় ভাঙন তীব্র আকার ধারণ করায় সাধারণ মানুষের বসতভিটা ও ফসলি জমি বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার প্রকৃত অবস্থা অনুধাবন করতে এবং স্থানীয়দের দুর্ভোগ স্বচক্ষে দেখতে ইউএনও দুর্গম পথ অতিক্রম করে মোটরসাইকেলে চড়ে ও পায়ে হেঁটে নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনেন। নদীভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং টেকসই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন তিনি।

ইউএনও নাদির হোসেন শামীম জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ বা সুরক্ষামূলক কাজ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম শাহাদাত হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক সামসুল হক চ্যাম্পিয়ন, সাংবাদিক আঙ্গুর রহমান ভূঁইয়া, সাংবাদিক মোহন মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: