ভৈরবে বাসস্ট্যান্ড ও বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ২

ভৈরব প্রতিনিধি

সারাদেশ

ভৈরবে বাসস্ট্যান্ড ও বাজারের নামকরণকে কেন্দ্র করে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মাসুদ মিয়া (৩০) ও

2026-07-27T16:57:38+00:00
2026-07-27T16:57:38+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
ভৈরবে বাসস্ট্যান্ড ও বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ২
ভৈরব প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
ভৈরবে বাসস্ট্যান্ড ও বাজারের নামকরণকে কেন্দ্র করে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মাসুদ মিয়া (৩০) ও হিরন মিয়া (৩৫) নামে দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মাসুদ মিয়া ও হিরন মিয়া মিরারচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সংঘর্ষে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।  সংঘর্ষের কারণে সকাল থেকে ভৈরব-ময়মনসিংহ রুটে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আহতদের মধ্যে ২৫ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনকে পঙ্গু হাসপাতালে এবং ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । 

অন্য আহতদের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে  মুমূর্ষু অবস্থায় হিরন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সে মারা যায়।  সংঘর্ষের ঘটনায় ভৈরব-ময়মনসিংহ রুটে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের ও বাসস্ট্যান্ডের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়দের দাবি, এই বিরোধ প্রায় ৩০ বছরের পুরনো।

সম্প্রতি  বাসস্ট্যান্ড ও বাজারটির নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। কয়েকদিন ধরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিনের এই বিরোধ কীভাবে শুরু হয়েছিল এবং সংঘর্ষের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই জানান, দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে ২৪ জন আহত রোগী এসেছেন । তাদের মধ্যে মাসুদ মিয়াকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা ও সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে হিরণ মিয়ার অবস্থা সংকটাপন্ন।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন মাষ্টার ইউসুফ জানান, সংঘর্ষের কারণে সকাল থেকে ভৈরব - ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুলিয়ারচর এবং কিশোরগঞ্জগামী এগার সিন্ধু ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে। 


  বিষয়:   ভৈরবে বাসস্ট্যান্ড  বাজারের নামকরণ  দুই গ্রামের সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: