উজিরপুরে শাপলার বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্র

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত সাতলা লাল শাপলার বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

2026-07-27T20:43:44+00:00
2026-07-27T20:43:44+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
উজিরপুরে শাপলার বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্র
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম 
ফাইল ছবি
বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত সাতলা লাল শাপলার বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৫ নম্বর জলাবাড়ী ইউনিয়নের মাদ্রা-ঝালকাঠি গ্রামের আব্দুল হালিমের ছেলে এবং নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে নেছারাবাদ থেকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ট্রলারে করে সাতলা লাল শাপলার বিল ভ্রমণে যায়। পরে জনতার বাজার এলাকার পটিবাড়ি ঘাট থেকে কয়েকটি নৌকায় করে তারা বিলে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাগুলো চলাচল করছিল।

একপর্যায়ে রাকিবুল নৌকা থেকে বিলের পানিতে ফুটে থাকা লাল শাপলা তুলতে ঝাঁপ দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর পানির ওপর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। পরে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সিদ্ধান্তে সোমবার বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে রাকিবুলের দাফন সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সদানন্দ মণ্ডল বলেন, রাকিবুল অত্যন্ত ভদ্র, মেধাবী ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী ছিলেন। ভ্রমণে গিয়ে এমন করুণ মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করেছে।

নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম বলেন, রাকিবুলের অকাল মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাকিবুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে অসংখ্য মানুষ শোক ও সমবেদনা জানাচ্ছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: