দারুণ প্রত্যাবর্তন পার্থ শেখের, প্রশংসায় ভাসালেন তৌসিফ

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ বিরতিরপর অভিনয়ে ফিরে দর্শকদের ভালোবাসায় ভাসছেন ছোট পর্দার অভিনেতা পার্থ শেখ। তাঁর অভিনীত নতুন নাটক ‘অমর প্রেম’ প্রকাশের এক

2026-07-27T20:28:24+00:00
2026-07-27T20:28:24+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিনোদন
দারুণ প্রত্যাবর্তন পার্থ শেখের, প্রশংসায় ভাসালেন তৌসিফ
বিনোদন ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:২৮ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে দর্শকদের ভালোবাসায় ভাসছেন ছোট পর্দার অভিনেতা পার্থ শেখ। তাঁর অভিনীত নতুন নাটক ‘অমর প্রেম’ প্রকাশের এক দিনের মধ্যেই প্রায় ১৮ লাখ ভিউ পেয়েছে। এই সাফল্যের পর পার্থকে প্রশংসায় ভাসিয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, পর্দা খুঁজে পেল আরো একজন তারকাকে।

বিয়ের পর ব্যক্তিগত কারণে প্রায় সাত মাস অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার অভিনেতা পার্থ শেখ। বিরতি শেষে পরিচালক জাহিদুল ইসলাম সুজনের ‘অমর প্রেম’ নাটকের মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি।

নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। প্রকাশের মাত্র এক দিনের মধ্যেই নাটকটি প্রায় ১৮ লাখ দর্শক দেখেছেন, যা পার্থর প্রত্যাবর্তনকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

এই সাফল্যের মধ্যেই পার্থ শেখকে নিয়ে প্রশংসাসূচক পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পার্থর একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, পর্দা খুঁজে পেল আরো একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।

তৌসিফ মাহবুব ছাড়াও ছোট পর্দার আরও কয়েকজন নির্মাতা ও অভিনয়শিল্পী পার্থ শেখের অভিনয় এবং তার প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন।

সিনিয়র শিল্পীদের এমন ভালোবাসাকে নিজের জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন পার্থ। তিনি বলেন, সিনিয়র শিল্পীদের যেকোনো কথা বা প্রশংসা আমার জন্য অমূল্য। তৌসিফ ভাই খুবই আন্তরিক মানুষ। জুনিয়রদের প্রতি তার ভালোবাসা আমাদের অনেক উৎসাহ দেয়। আরও অনেক শিল্পী ও নির্মাতা আমাকে সাধুবাদ জানিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

দীর্ঘ বিরতির পর কাজে ফেরার অনুভূতি জানিয়ে পার্থ বলেন, বিয়ের পর প্রায় সাত মাস বিরতিতে ছিলাম। এখন আবার কাজে ফিরেছি। ফিরেই সবার এত ভালোবাসা পাচ্ছি, যা সত্যিই অভাবনীয়। নিয়মিত ভালো কাজ করে যেতে চাই। ভুলত্রুটি থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এদিকে পার্থ শেখ জানান, ইতোমধ্যে নতুন কয়েকটি নাটকের কাজ নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি শিগগিরই নির্মাতা শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মেও তাকে দেখা যাবে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: