প্রভাসের নায়িকা হচ্ছেন ক্যাটরিনা? গুঞ্জন নাকি বাস্তবতা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অভিনয়ে ফেরার খবর নিয়ে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, প্রভাসের বিপরীতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমার

2026-07-27T18:57:40+00:00
2026-07-27T18:57:40+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিনোদন
প্রভাসের নায়িকা হচ্ছেন ক্যাটরিনা? গুঞ্জন নাকি বাস্তবতা
বিনোদন ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অভিনয়ে ফেরার খবর নিয়ে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, প্রভাসের বিপরীতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমার মাধ্যমে নাকি বড় পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি। তবে এই খবরের সত্যতা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। এরপর নতুন কোনো ছবিতে তার যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। তারকা জুটির সেই বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিয়ের ছবি প্রকাশের পর সেটি ভারতের ইনস্টাগ্রামে অন্যতম বেশি পছন্দ করা পোস্টে পরিণত হয়।

২০২৫ সালের ৭ নভেম্বর ভিকি-ক্যাটরিনা দম্পতির প্রথম সন্তান বিহান কৌশলের জন্ম হয়। এরপর থেকে ক্যাটরিনা মূলত পরিবার ও মাতৃত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

সম্প্রতি খবর ছড়ায়, প্রভাসের সঙ্গে জুটি বেঁধে ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যাটরিনা আবারও বড় পর্দায় ফিরবেন। এই খবর সত্যি হলে প্রায় দুই দশক পর তেলুগু সিনেমায় দেখা যেত তাকে। এর আগে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা ‘মল্লীশ্বরী’ ও ‘অল্লী পিডুগু’-তে অভিনয় করেছিলেন তিনি।

তবে ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া তথ্য অনুযায়ী, ইন্ডাস্ট্রির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘স্পিরিট’ সিনেমায় ক্যাটরিনার অভিনয়ের খবরের কোনো ভিত্তি নেই।

সূত্রটির দাবি, ক্যাটরিনার কামব্যাক নিয়ে যে আলোচনা চলছে, তা শুধুই অনুমাননির্ভর। বর্তমানে অভিনেত্রীর নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।

দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে প্রশ্ন রয়েছে—কবে আবার অভিনয়ে ফিরবেন ক্যাটরিনা? তবে এ বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ক্যাটরিনার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘নিউ ইয়র্ক’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘যব তক হ্যায় জান’ ও ‘রাজনীতি’।


  বিষয়:   ক্যাটরিনা কাইফ  প্রভাস  স্পিরিট সিনেমা  বলিউড  কামব্যাক গুঞ্জন  ভিকি কৌশল 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: