মোদির কাছে শিক্ষামন্ত্রী হতে চান কঙ্গনা? ভাইরাল পোস্টের সত্যতা জানা গেল

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌতের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়,

2026-07-27T17:07:46+00:00
2026-07-27T17:38:33+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিনোদন
মোদির কাছে শিক্ষামন্ত্রী হতে চান কঙ্গনা? ভাইরাল পোস্টের সত্যতা জানা গেল
বিনোদন ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
ভারতের অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌতের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব চেয়েছেন। তবে যাচাই করে দেখা গেছে, এ দাবির কোনো সত্যতা নেই।

ভাইরাল পোস্টে লেখা হয়েছে, কঙ্গনা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজেকে ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেখানে আরও ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করা হয়, তিনি শিক্ষার গুরুত্ব বোঝেন, কারণ তিনিই নাকি প্রথম বলেছিলেন, ভারত ২০১৪ সালে স্বাধীনতা পেয়েছে।

এতেই শেষ নয়। পোস্টে আরও দাবি করা হয়, তার পরিকল্পনা অনুযায়ী যারা প্রেক্ষাগৃহে গিয়ে তার সিনেমা দেখবেন, তারা পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাবেন। একই সঙ্গে এতে তার ধারাবাহিক ফ্লপ সিনেমারও অবসান হবে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে সত্যতা যাচাইয়ে জানা গেছে, কঙ্গনা রনৌত তার ইনস্টাগ্রাম বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো পোস্ট করেননি। তার লেখার ধাঁচ অনুসরণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পোস্টটি তৈরি করা হয়েছে বলে এটি ভুয়া হিসেবে চিহ্নিত হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত কঙ্গনা রনৌত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, সর্বশেষ কঙ্গনাকে ‘ভারত ভাগ্য বিধাতা’ চলচ্চিত্রে দেখা গেছে। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘কুইন ২’ নির্মাণাধীন রয়েছে। সূত্র: আনন্দবাজার


  বিষয়:   কঙ্গনা রনৌত  ভাইরাল পোস্ট  শিক্ষামন্ত্রী  নরেন্দ্র মোদী  ভুয়া পোস্ট  এআই 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: