মারা গেছেন টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম পথিকৃৎ, প্রখ্যাত নির্মাতা ও সম্প্রচার সংগঠক মোস্তাফিজুর রহমান মারা গেছেন।রোববার (২৭ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ

2026-07-27T16:29:55+00:00
2026-07-27T16:29:55+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিনোদন
মারা গেছেন টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান
বিনোদন ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:২৯ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম পথিকৃৎ, প্রখ্যাত নির্মাতা ও সম্প্রচার সংগঠক মোস্তাফিজুর রহমান মারা গেছেন।

রোববার (২৭ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা খ ম হারুন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণালী সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযোজক ও নির্মাতা ছিলেন মোস্তাফিজুর রহমান। তার প্রযোজনায় নির্মিত ‘সকাল সন্ধ্যা’, ‘এইসব দিনরাত্রি’ এবং ‘শঙ্খনীল কারাগার’-এর মতো জনপ্রিয় নাটক আজও দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত।

সৃজনশীল নির্মাণশৈলী, নান্দনিক উপস্থাপনা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে তিনি দেশের টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) হিসেবেও দায়িত্ব পালন করেন। অবসরের পরও বেসরকারি টেলিভিশন খাতের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেন।

বাংলাভিশন ও গাজী টিভি (জিটিভি) প্রতিষ্ঠার পেছনেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। আধুনিক সম্প্রচারব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তার চিন্তা ও নেতৃত্ব দেশের টেলিভিশন শিল্পকে নতুন মাত্রা দিয়েছে।

মোস্তাফিজুর রহমানের হাত ধরেই গণমাধ্যমে কাজের সুযোগ পেয়েছেন অসংখ্য নির্মাতা, উপস্থাপক ও গণমাধ্যমকর্মী। একজন সফল প্রযোজক ও প্রশাসকের পাশাপাশি তিনি ছিলেন দক্ষ সংগঠক, অভিভাবক এবং নতুন প্রজন্মের নির্মাতাদের অনুপ্রেরণার উৎস। নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশে সুযোগ করে দিতে তিনি সবসময় আন্তরিক ছিলেন।


  বিষয়:   মোস্তাফিজুর রহমান  বিটিভি  টেলিভিশন নির্মাতা  বাংলাভিশন  জিটিভি  গণমাধ্যম 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: