ডিপজলের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করলেন খালাতো ভাই

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তারই খালাতো ভাই ও ব্যবসায়ী আজিজুর রহমান টাইগার। একই

2026-07-27T16:22:42+00:00
2026-07-27T16:22:42+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিনোদন
ডিপজলের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করলেন খালাতো ভাই
বিনোদন ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:২২ পিএম 
ফাইল ছবি। সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তারই খালাতো ভাই ও ব্যবসায়ী আজিজুর রহমান টাইগার। একই সঙ্গে মামলায় তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে বাদী হয়ে মামলাটি মামলাটি দায়ের করেন এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার।

আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, বাদীর অভিযোগ প্রাথমিকভাবে আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর ব্যবসায়িক সুনাম ও পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে আসছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে দাবি করা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি ডিপজলের ভাড়া নেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে নতুন সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন। 

একই সঙ্গে ওই সম্পত্তির মালিকানা দাবি করে পরবর্তী মাস থেকে ভাড়া চাওয়া হয়। তবে জিডির তদন্তে আজিজুর রহমানের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। কিন্তু ডিপজল সেটিকে নিজের সম্পত্তি বলে দাবি করে ফেসবুকে পোস্ট দেন এবং এর মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন।

মামলায় আরও বলা হয়েছে, ফেসবুক পোস্টের পাশাপাশি বিষয়টি টেলিভিশন, সংবাদপত্র ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রচার করা হয়। এতে আজিজুর রহমানের সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তিনি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও মামলায় দাবি করা হয়েছে।


  বিষয়:   ডিপজল  মানহানির মামলা  আজিজুর রহমান টাইগার  ফেসবুক পোস্ট  আদালত  তদন্ত 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: