মদনে চুরির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

আংগুর রহমান ভূঁইয়া, মদন (নেত্রকোনা)

সারাদেশ

নেত্রকোনার মদনে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী, বৃদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এরমধ্যে ১২ জনের

2026-07-27T10:52:54+00:00
2026-07-27T10:52:54+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
মদনে চুরির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০
আংগুর রহমান ভূঁইয়া, মদন (নেত্রকোনা)
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:৫২ এএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মদনে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী, বৃদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এরমধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আলমশ্রী গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- শান্ত মিয়ার ছেলে এমদাদুল হক (৩৮), সাইফুল ইসলাম (৩৬), মোজাম্মেল হোসেনের ছেলে প্রান্ত (২৮), রামিম (২৫), তমজিদ মিয়ার ছেলে শিপাত (৩৯), মারফত আলীর ছেলে আবুল কাশেম (৪১), আব্দুল লতিফের ছেলে সাফায়াত উল্লাহ (৩২), হায়দার ভুঁইয়ার স্ত্রী রাকিবা (৪৮) আক্তার, ছেলে শাহীন (৩২), সাকিব (২৭), ক্ষান্ত ভুঁইয়ার ছেলে হৃদয় (৩৩), রোশনারা আক্তার (৩৫), পঞ্চমীরের ছেলে সজীব মীর (৩৯) ও নুরজাহান (৮০)। সবাই উপজেলার আলমশ্রী গ্রামের বাসিন্দা। বাকীদের কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে। 

স্থানীয়দের বরাত দিয়ে  পুলিশ জানায়, গত এক সপ্তাহ আগে আলমশ্রী গ্রামের বাসিন্দা কামরুল মিয়ার ঘরে চুরি হয়। ওই ঘটনায় কামরুল একই গ্রামের মোঃ কামাল মিয়াকে সন্দেহ করেন। এরপর কামরুল লোকজন নিয়ে কামাল ও তার মামা ফারুক মেম্বার কে তাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে চলাচলে নিষেধ করেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে গত ২৩ জুলাই উভয় পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। তখন স্থানীয় লোকজন ও পুলিশের মধ্যস্থতায় বিষয়টি আপস-মীমাংসার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত রাখা হয়। 

পরবর্তীতে কোনো মীমাংসা না হওয়ায় রোববার (২৬ জুলাই) সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। 

এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

এছাড়া ১০ জন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। 

ঘটনার খবর পেয়ে মদন থানার ওসি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। এ বিষয়ে মদন থানার ওসি সালাউদ্দীন করিম বলেন, চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে আলমস্রি গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: