দেশপ্রেম থাকলে দুর্নীতি করা সম্ভব নয়: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম না থাকলে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক

2026-07-26T15:32:15+00:00
2026-07-26T15:32:15+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
দেশপ্রেম থাকলে দুর্নীতি করা সম্ভব নয়: বিমানমন্ত্রী
মানিকগঞ্জ সংবাদদাতা
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৩২ পিএম 
সংগৃহীত ছবি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম না থাকলে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক কখনোই দুর্নীতিতে জড়াতে পারেন না। তাই দেশ গঠনের মূল ভিত্তি হওয়া উচিত দেশপ্রেম।

রবিবার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়ে গেছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়। দেশের প্রতি ভালোবাসা থাকলে মানুষের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। সেই চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বিগত অনেক বছর কেটে গেছে। আমরা আমাদের সব স্বপ্ন পূরণ করতে পারিনি। এখন সেই সুযোগ এসেছে। আপনারা দোয়া করবেন, আমি যেন মানিকগঞ্জবাসীর স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আহমোদুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও কলেজের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামীলুর রশিদ খানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: