বান্দরবানে নৌকাডুবি, নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

লামা (বান্দরবান) সংবাদদাতা

সারাদেশ

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।নিখোঁজের দুই

2026-07-26T13:55:44+00:00
2026-07-26T13:55:44+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বান্দরবানে নৌকাডুবি, নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার
লামা (বান্দরবান) সংবাদদাতা
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজের দুই দিন পর রবিবার (২৬ জুলাই) সকালে দুর্ঘটনাস্থল সংলগ্ন নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা উল্টে গেলে পর্যটক মাহিয়ান সাঙ্গু নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ৩ সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের ৫ সদস্যসহ মোট ৮ জনের একটি উদ্ধারকারী দল দিনভর অভিযান চালালেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

​অবশেষে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিজিবির তিন্দু (তিন্দুমুখ) ক্যাম্প সংলগ্ন নদীর ঘাটে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিক বিষয়টি বিজিবি ও ফায়ার সার্ভিসকে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মাহিয়ানের মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

​নিহত জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার মো. হেলাল উদ্দীন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মরদেহটি বর্তমানে বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে।


  বিষয়:   বান্দরবান  মরদেহ  নিখোঁজ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: