বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মারামারি ও মহাসড়কে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ইউনুস শেখকে (৫৮) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।আওয়ামী লীগ সরকারের

2026-07-26T11:03:35+00:00
2026-07-26T11:03:35+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৩ এএম 
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে মারামারি ও মহাসড়কে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ইউনুস শেখকে (৫৮) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেকে বিএনপির ‘সমর্থক’ হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ইউনুস শেখ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

রোববার (২৬ জুলাই) সকালে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় গ্রেফতারে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ নেতা ইউনুসকে প্রথমে একটি মারামারির মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উপজেলার মাজড়া এলাকায় এনসিপির সমাবেশকে ঘিরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নাশকতা করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইউনুস শেখ। সরকার পতনের পর রাতারাতি রাজনৈতিক খোলস বদলে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে এলাকায় পরিচয় দেন। এলাকায় তিনি নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং স্থানীয় লোকজনকে হামলা-মামলা করে নানাভাবে হয়রানি করেন। পরিচয় বদলালেও তার অপকর্ম থামেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, রাজনীতিতে যুক্ত হওয়ার আগেও ইউনুস শেখ নানা অপরাধজগতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এক সময় খুলনা শহরের মূর্তমান আতঙ্ক ছিলেন তিনি। তার বিরুদ্ধে তৎকালীন বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ এবং এসব ঘটনায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: