সখীপুরে দুটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অচেতন করে কর্মচারী দম্পতিকে বেঁধে লুট

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে দুটি কারখানায় একযোগে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কারখানার কর্মচারী দম্পতিকে চেতনানাশক প্রয়োগ করে অচেতন করার পর হাত-পা

2026-07-25T19:19:26+00:00
2026-07-25T19:19:26+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সখীপুরে দুটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অচেতন করে কর্মচারী দম্পতিকে বেঁধে লুট
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম 
ফাইল ছবি
টাঙ্গাইলের সখীপুরে দুটি কারখানায় একযোগে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কারখানার কর্মচারী দম্পতিকে চেতনানাশক প্রয়োগ করে অচেতন করার পর হাত-পা বেঁধে রেখে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার প্রতিমা (ফুটানি বাজার) এলাকায় অবস্থিত মাওলানা ভাসানী বোর্ড মিলস ও মাওলানা ভাসানী ড্রইং মিলসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে কারখানা দুটিতে প্রবেশ করে। এ সময় দায়িত্বরত কর্মচারী মো. আসাদ (৪০) ও তার স্ত্রী লাবনী বেগমকে (২০) চেতনানাশক প্রয়োগ করে অচেতন করা হয়। পরে তাদের হাত-পা বেঁধে রেখে ডাকাতরা নির্বিঘ্নে লুটপাট চালায়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ডাকাতরা ট্রান্সফরমারের মূল্যবান যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার, দুটি ইলেকট্রিক মোটর এবং দুটি ইজিবাইকের ব্যাটারিসহ প্রায় ৪ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা ঘটনাস্থলে দুটি রামদা ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন আহত আসাদ ও লাবনী বেগমকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: