ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে সাইকেল চালানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে ঘিরে রেহানা বেগম লিলি (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে

2026-07-25T15:49:30+00:00
2026-07-25T15:49:30+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের ভৈরবে সাইকেল চালানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে ঘিরে রেহানা বেগম লিলি (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ভৈরব পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিলেন রেহানা বেগম। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে সাইকেল চালানোর সময় বারবার তার পায়ের ওপর চাকা তুলে দেয়। এতে তিনি শিশুটিকে ধমক দেন। অভিযোগ রয়েছে, এর জেরে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী রিমা বেগম বৃদ্ধার ঘরে ঢুকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরবের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে বিলকিস বেগম, সৌরভী বেগম এবং ছেলে তোশার মিয়া অভিযোগ করে বলেন, তাদের মা শিশুটিকে ধমক দেওয়ার পরই জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী ঘরে ঢুকে বাঁশ দিয়ে মারধর করেন। এতে তাদের মায়ের মৃত্যু হয়েছে। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভৈরব থানার তদন্ত পরিদর্শক (ওসি তদন্ত) লিমন বোস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: