সুবর্ণচরে মাদকের টাকার জন্য মাকে মারধরের অভিযোগ

সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে মারধর, বসতঘর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক

2026-07-25T15:40:03+00:00
2026-07-25T15:40:03+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সুবর্ণচরে মাদকের টাকার জন্য মাকে মারধরের অভিযোগ
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর সুবর্ণচরে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে মারধর, বসতঘর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জাবেদকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। 

শনিবার (২৫ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগী মায়ের অভিযোগের ভিত্তিতে ভোরে উপজেলার হারিছ চৌধুরীর বাজারসংলগ্ন পাঞ্চায়েত বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আবদুল্লা আল মামুন জাবেদ চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে জাবেদের মা ছালেয়া খাতুন (৬৮) অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে তিনি প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং বাড়িতে ভাঙচুর চালান।

অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই রাত ৮টার দিকে জাবেদ মাদকের টাকা দাবি করে মায়ের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে মারধর করেন এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, জাবেদ নিয়মিত মাদক সেবন করেন এবং মাদকের টাকা জোগাড় করতে পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। তার এমন আচরণে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ভুক্তভোগী মা নোয়াখালীর পুলিশ সুপার ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে জাবেদকে আটক করে পুলিশ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, তার মা থানায় অভিযোগ করেছেন। এছাড়া সংসদ সদস্য ও জেলা পুলিশ সুপারের কাছেও আবেদন করেছেন বলে জেনেছি। জাবেদের বিরুদ্ধে আদালতের জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও দুটি নিয়মিত মামলা বিচারাধীন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: