মানিকগঞ্জে ট্রাকচাপায় ফল ব্যবসায়ী নিহত, চালকসহ আটক ২

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলায় সিমেন্টবাহী ট্রাকের চাপায় শুকুর আলী নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে

2026-07-24T19:06:21+00:00
2026-07-24T19:06:21+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে ট্রাকচাপায় ফল ব্যবসায়ী নিহত, চালকসহ আটক ২
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম 
ছবি : ভোরের ডাক
মানিকগঞ্জ সদর উপজেলায় সিমেন্টবাহী ট্রাকের চাপায় শুকুর আলী নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি ট্রাকের চালক মিরাজ ও তার সহকারী (লেবার) এমদাদুলকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন ভাটবাউর আড়তের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের জাহাবক্সের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুকুর আলী ভাটবাউর আড়ত থেকে ফল কিনে বিক্রির উদ্দেশ্যে বের হন। আড়তের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ এবং চালক মিরাজ ও তার সহকারী এমদাদুলকে আটক করা হয়।

গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. সেলিম মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


  বিষয়:   মানিকগঞ্জ  ট্রাকচাপা  ফল ব্যবসায়ী নিহত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: