তেঁতুলিয়ায় দর্শনার্থীশূন্য জাতীয় ফল মেলা পালিত

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দর্শনার্থীশূন্য জাতীয় ফল মেলা-২০২৬ পালিত হয়েছে।গত সোমবার (২০ জুলাই) পৌণে ১২ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি

2026-07-24T12:00:45+00:00
2026-07-24T12:00:45+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
তেঁতুলিয়ায় দর্শনার্থীশূন্য জাতীয় ফল মেলা পালিত
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দর্শনার্থীশূন্য জাতীয় ফল মেলা-২০২৬ পালিত হয়েছে।

গত সোমবার (২০ জুলাই) পৌণে ১২ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় এই ফল মেলা অনুষ্ঠিত হয়। মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা সুলতানা।

এসময় উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, উপজেলা জনসাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া ওই দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রণোদনা নিতে আসা কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্বোধনের দিন কয়েকজন কৃষকদের উপস্থিতি দেখা গেলেও দ্বিতীয় ও তৃতীয় দিন মেলাটি ছিল দর্শনার্থীশূন্য। দায়সারা মেলায় সরকারি অর্থ অপচয় বলছেন স্থানীয়রা।

জানা গেছে, ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ জুলাই থেকে ২২ জুলাই তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার এই আয়োজন করা হয়। ফল মেলায় কৃষি অফিসের একটি স্টল ছিলেন যেখানে কয়েক প্রকারের ফল প্রদর্শন করা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন বলেন, ‘প্রণোদনা নিতে আসা কৃষকরা ফল মেলা উপভোগ করছেন। অনেকেই আসছেন দেখে চলে যাচ্ছেন, বৃষ্টি আসায় অনেকে আসতে পারছেননা।’ তবে কৃষক কার্ড বাস্তবায়নের নির্দেশনা মূলক কাজে ব্যস্ত থাকায় অধিকাংশ উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মেলায় তেমন দেখা মিলেনি। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: