হবিগঞ্জে এলজিইডির টেন্ডার জালিয়াতির মামলা, শুনানি মঙ্গলবার

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারকে কেন্দ্র করে জালিয়াতি, প্রতারণা ও ঘুষ দাবির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের

2026-07-23T16:24:14+00:00
2026-07-23T16:24:14+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে এলজিইডির টেন্ডার জালিয়াতির মামলা, শুনানি মঙ্গলবার
হবিগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম 
ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারকে কেন্দ্র করে জালিয়াতি, প্রতারণা ও ঘুষ দাবির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা ও ঠিকাদার মো. জুবাঈদ মিয়া।

মামলার আসামিরা হলেন এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান এবং দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, এলজিইডির আওতায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী-বুরিনাও সড়কের উন্নয়ন, ইউ-ড্রেনেজ, বক্স কালভার্ট ও প্রতিরক্ষা কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে তার প্রতিষ্ঠানকে বঞ্চিত করা হয়েছে। কারসাজির মাধ্যমে অন্য একটি প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দিয়ে কার্যাদেশ দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, টেন্ডার প্রক্রিয়ার সময় বাদীর কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। তিনি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতি করে তাকে কাজ থেকে বঞ্চিত করা হয় এবং অন্য একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।

আদালত অভিযোগটি গ্রহণ করে আগামী মঙ্গলবার আইনগত শুনানির দিন ধার্য করেছেন। মামলার বিষয়ে আদালতের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: