খুবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয়-২৪’ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যাফেটেরিয়ার এক কর্মচারীকে আটক করেছেন

2026-07-23T15:48:10+00:00
2026-07-23T15:48:10+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
খুবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
খুলনা সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয়-২৪’ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যাফেটেরিয়ার এক কর্মচারীকে আটক করেছেন আবাসিক শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) হলের একটি ওয়াশরুম থেকে গোপনে রাখা একটি মোবাইল ফোন উদ্ধার করেন শিক্ষার্থীরা। পরে ফোনটির সূত্র ধরে সন্দেহভাজন ওই কর্মচারীকে চিহ্নিত করে আটক করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, উদ্ধার হওয়া মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে একাধিক স্পর্শকাতর ভিডিও ও গোপনে ধারণ করা দৃশ্য পাওয়া গেছে।

ঘটনার পর আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

হল প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার প্রতিবাদ এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: