হাজারীবাগে ছুরিকাঘাতে প্রাণ হারালেন যুবক

অনলাইন ডেস্ক

রাজধানী

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজধানীর হাজারীবাগে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল

2026-07-22T17:47:51+00:00
2026-07-22T17:47:51+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
রাজধানী
হাজারীবাগে ছুরিকাঘাতে প্রাণ হারালেন যুবক
অনলাইন ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৪৭ পিএম 
প্রতীকী ছবি
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজধানীর হাজারীবাগে  সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ জুলাই) ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক ইব্রাহিম বলেন, ‍আমি কাজ শেষে রিকশা গ্যারেজে রাখার জন্য যাচ্ছিলাম। এ সময় হাজারীবাগ পার্কের পাশে মন্দিরের গলিতে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সহযোগিতায় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার  মাধ্যমে ওই যুবককে হাসপাতালে পাঠানো হয়। রাত আড়াইটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক যুবককে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১/ই নম্বর বাসার সামনে সাগরকে ছুরিকাঘাত করা হয়। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। পরে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, সাগরের মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। পুলিশ জানিয়েছে, তিনি বেকার ছিলেন।

এদিকে, ময়নাতদন্তের জন্য সাগরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: