ঢাকার সিনেমার সুপার স্টার শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস ও শবনম বুবলী অভিনয় করবেন বলেও দাবি করেছেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, নিজের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস, শবনম বুবলী এবং তিনি নিজেও অভিনয় করবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ‘আবার একটা বড় সিনেমা প্রযোজনা করব। হিরো শাকিব খান। হিরোইন অপু বিশ্বাস, বুবলী ও মিষ্টি জান্নাত।’
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহ থাকায় মিষ্টি জান্নাতের এই ঘোষণায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
তবে ফেসবুক পোস্টে সিনেমাটির নাম, পরিচালক, গল্প, প্রযোজনার বিস্তারিত কিংবা শুটিং শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে কোনো তথ্য জানাননি মিষ্টি জান্নাত। এটি চূড়ান্ত ঘোষণা নাকি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ—সেই বিষয়েও তিনি স্পষ্ট কিছু বলেননি।
উল্লেখ্য, শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী—এই তিন তারকাকে ঘিরে ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ রয়েছে। ফলে মিষ্টি জান্নাতের এমন পোস্ট স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তবে এখন পর্যন্ত সিনেমাটি নির্মাণের বিষয়ে শাকিব খান, অপু বিশ্বাস বা শবনম বুবলীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত মিষ্টি জান্নাতের ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সিনেমাটি আদৌ বাস্তবায়িত হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮