মেসিকে নিয়ে আবারও আবেগঘন পোস্ট পরীমনির

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বকাপ শেষ হলেও লিওনেল মেসির প্রতি ভালোবাসা একটুও কমেনি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন অধিনায়কের উদ্দেশে

2026-07-22T17:34:42+00:00
2026-07-22T17:34:42+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
বিনোদন
মেসিকে নিয়ে আবারও আবেগঘন পোস্ট পরীমনির
বিনোদন ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ শেষ হলেও লিওনেল মেসির প্রতি ভালোবাসা একটুও কমেনি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন অধিনায়কের উদ্দেশে আবেগঘন একটি বার্তা দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। সংক্ষিপ্ত সেই পোস্ট প্রকাশের পরই ভক্তদের মন্তব্য ও প্রতিক্রিয়ায় সরব হয়ে ওঠে নেটদুনিয়া।

ফুটবল বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। দলের প্রতিটি জয় উদ্‌যাপনের পাশাপাশি পরাজয়ের মুহূর্তেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিওনেল মেসিকে নিয়ে নতুন একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘ভালোবাসার Leo, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম...’

সংক্ষিপ্ত এই বার্তায় আর কিছু না লিখলেও, মেসির প্রতি তার দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা মন্তব্যের ঘরে মেসির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই পরীমনির আবেগঘন বার্তার প্রশংসাও করেন।

এর আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের পরাজয়ের পরও ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছিলেন পরীমনি। তখন তিনি মজার ছলে লিখেছিলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ সেই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।

পরবর্তীতে পারেদেসের লাল কার্ড নিয়ে প্রকাশিত একটি খবরে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছিলেন, ‘ফাইনালডাও বাতিল কইরা দে ভাই।’ সেই পোস্টটিও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন বলেও মজার ছলে ঘোষণা দিয়েছিলেন পরীমনি। যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ট্রফি জিততে না পারায় সেই ঘোষণা আর বাস্তবে রূপ নেয়নি।

তবে বিশ্বকাপ শেষ হলেও প্রিয় ফুটবলার লিওনেল মেসির প্রতি তার ভালোবাসা যে অটুট রয়েছে, সর্বশেষ ফেসবুক পোস্টে সেটিই আবারও স্পষ্ট করে দিলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: