শাকিব-হৃদয়ের নতুন সিনেমার নাম কী? জানালেন পরিচালক

বিনোদন ডেস্ক

বিনোদন

‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নতুন

2026-07-22T19:34:21+00:00
2026-07-22T19:34:21+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
বিনোদন
শাকিব-হৃদয়ের নতুন সিনেমার নাম কী? জানালেন পরিচালক
বিনোদন ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন শাকিব খান।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ছবিটির সম্ভাব্য নাম হিসেবে ‘নিঃস্ব’-এর কথা উঠে এসেছে। তবে বিষয়টি নিশ্চিত করেননি নির্মাতা।

সূত্রের দাবি, অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত হবে সিনেমাটি। ২০২৭ সালের ঈদুল ফিতর উপলক্ষে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

তবে সিনেমার নাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে রয়েছে নানা জল্পনা। এ প্রসঙ্গে বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘এখনো স্ক্রিপ্ট লেখা শেষ হয়নি। শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘‘নিঃস্ব’ ও ‘হায়েনা’সহ আরও বেশ কিছু নাম শুনেছি। তবে এগুলোর কোনোটিই হচ্ছে না। এখন পর্যন্ত কোনো নামই চূড়ান্ত করিনি। আশা করছি, ১০ দিন পর ছবির নাম সঠিকভাবে জানাতে পারব।’’

নির্মাতা জানান, সিনেমার শিল্পীদের বিষয়েও এখনো কিছু কাজ বাকি রয়েছে। পর্যায়ক্রমে সব তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নতুন সিনেমার চুক্তি সম্পন্ন করে গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। ওই দিন পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক আজিম হারুন ও শাহরিন সুমীর সঙ্গে একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

ছবিটির ক্যাপশনে শাকিব খান লিখেছিলেন, ‘‘বরবাদ’ টিম আবার ফিরছে। চলুন, আবারও ইতিহাস গড়ি।’

এই ঘোষণার পর থেকেই শাকিব ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসতে পারে ‘বরবাদ’ টিমের নতুন এই সিনেমা।



  বিষয়:   শাকিব খান  মেহেদী হাসান হৃদয়  নতুন সিনেমা  বরবাদ  নিঃস্ব  ঢাকাই চলচ্চিত্র 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: