শায়েস্তাগঞ্জে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, দ্রুত উচ্ছেদের দাবি

এম এ রাজা, হবিগঞ্জ

সারাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরান বাজার-উবাহাটা সরকারি রাস্তার প্রবেশমুখে নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

2026-07-22T11:11:46+00:00
2026-07-22T11:11:46+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
শায়েস্তাগঞ্জে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, দ্রুত উচ্ছেদের দাবি
এম এ রাজা, হবিগঞ্জ
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:১১ এএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরান বাজার-উবাহাটা সরকারি রাস্তার প্রবেশমুখে নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ পুরান বাজার সংলগ্ন সরকারি রাস্তার সামনে, উচ্ছেদযোগ্য অবৈধ স্থাপনার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসক কার্যালয় থেকে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দায়িত্ব দেওয়া হলেও এখনো অভিযান বাস্তবায়ন না হওয়ায় সরকারি রাস্তা দখলমুক্ত হয়নি। ফলে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, উবাহাটা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি চলাচলের রাস্তা এবং ২ নম্বর খতিয়ানের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির একটি অংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে পৌরসভার রাস্তা ও ড্রেন সংস্কার ও উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, নির্মাণসামগ্রীবাহী যানবাহন, সিএনজিচালিত অটোরিকশা ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক আবু হাসনাত আরেফিন সড়ক ও জনপথ বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দায়িত্ব শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তকে প্রদান করেন। তবে বিভিন্ন কারণে সে সময় অভিযান বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জেলা প্রশাসক ড. কে এম সরফরাজ চৌধুরীর উদ্যোগে পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর কয়েকজন দখলদার স্বেচ্ছায় কিছু অবৈধ স্থাপনা সরিয়ে নিলেও সরকারি রাস্তার প্রবেশমুখ এখনো সম্পূর্ণ দখলমুক্ত হয়নি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবশিষ্ট অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান। তাদের ভাষ্য, দ্রুত উচ্ছেদ অভিযান বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: