গুরুদাসপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ৮ বিদেশিসহ আহত ১২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া নামক স্থানে মঙ্গলবার রাতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত। গুরুতর আহত হয়েছেন উভয় গাড়ির দুই চালক,

2026-07-22T10:55:46+00:00
2026-07-22T10:55:46+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
গুরুদাসপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ৮ বিদেশিসহ আহত ১২
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম 
সংগৃহীত ছবি
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া নামক স্থানে মঙ্গলবার রাতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত। গুরুতর আহত হয়েছেন উভয় গাড়ির দুই চালক, হেলপারসহ অন্তত ১২ জন। আহতদের মধ্যে ছিলেন ৮ রাশিয়ান নাগরিক। এদের মধ্যে ৪ জনই মহিলা (বিদেশিনী)। 

আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত হেলপারের নাম ইমন (২২), পিতা জহুরুল ইসলাম, হযরতপুর ,নাটোর খোলাবাড়িয়া বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে পিয়াজ রসুন বোঝাই ঢাকাগামী  ট্রাকের সাথে ঈশ্বরদীর  রূপপুরমুখি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো-ট-১৪-৬৪৯ ও বাস নাম্বার ঢাকা মেট্রো-ব-১৩-১৩৩৫।

দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ফাইটার ম্যান হেলাল ও বকুল হোসেন জানান, তাদের সাব অফিসার রুস্তম আলীর নেতৃত্বের দ্রুত উদ্ধার তারপরতা চালানো হয়। দুর্ঘটনার ২ ঘন্টা পর পরিবহন চলাচল কিছুটা এক সাইড দিয়ে চলে।

উপজেলা কমপ্লেক্সে আহতদের দেখতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও এসিল্যান্ড আসাদুল ইসলাম।

বনপাড়া হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ, গুরুদাসপুর ও বনপাড়ার ফায়ার সার্ভিস টিমের সহায়তায় উদ্ধার তৎপরতা সম্পন্ন হয় রাত এগারোটার দিকে। আপাতত এক সাইট দিয়ে পরিবহন গুলোর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: