একসঙ্গে নিভে গেল দুই শিশুর প্রাণ, শোকে স্তব্ধ মাগুরার মহম্মদপুর

মাগুরা জেলা সংবাদদাতা

সারাদেশ

মাগুরার মহম্মদপুরে মুহূর্তেই নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে আপন দুই ভাইয়ের দুই

2026-07-21T16:02:57+00:00
2026-07-21T16:04:17+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
একসঙ্গে নিভে গেল দুই শিশুর প্রাণ, শোকে স্তব্ধ মাগুরার মহম্মদপুর
মাগুরা জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৪:০৪ পিএম
ছবি : ভোরের ডাক
মাগুরার মহম্মদপুরে মুহূর্তেই নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে আপন দুই ভাইয়ের দুই কন্যাশিশু। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।

নিহতদের স্বজনরা জানান, সকালে বাড়ির আঙিনায় খেলতে বের হয় রাইসা (২) ও রাবিয়া (৩)। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করা হয়।

পরে তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত রাইসা মৌশা গ্রামের আলীনুরের মেয়ে এবং রাবিয়া আমিনুরের মেয়ে। আলীনুর ও আমিনুর আপন দুই ভাই। সম্পর্কে তারা চাচাতো বোন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


  বিষয়:   একসঙ্গে  নিভে গেল  দুই শিশুর প্রাণ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: