শরিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক

রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২০

2026-07-20T21:13:22+00:00
2026-07-20T21:13:22+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
শরিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়
অনলাইন ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:১৩ পিএম 
সংগৃহীত ছবি
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে আন্দোলনের ৪১টি শরিক দলের নেতারা অংশ নেন।

সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে যমুনার উন্মুক্ত প্রাঙ্গণে নির্ধারিত স্থানে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত নেতাদের প্রতিটি টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অংশ নেওয়া ৪১টি শরিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

এ আয়োজনে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক জোট ও ইসলামী দলের নেতারা অংশ নেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: