স্থানীয় নির্বাচন কে করবে, না করবে—এটা আদালত ও ইসির বিষয়: রিজভী

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।

2026-07-19T17:34:34+00:00
2026-07-19T17:34:34+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
স্থানীয় নির্বাচন কে করবে, না করবে—এটা আদালত ও ইসির বিষয়: রিজভী
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কে করবে, না করবে—এটা আদালত ও ইসির বিষয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে দলের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কি না সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবির বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এবারের নির্বাচন হবে নির্দলীয়।

রিজভী আরও বলেন, নির্বাচনে কারা অংশ নেবে বা অংশ নিতে পারবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। অন্য কোনো রাজনৈতিক দল এ বিষয়ে কী বলছে, তা নিয়ে বিএনপির কোনো মন্তব্য বা অবস্থান নেই।


  বিষয়:   বিএনপি  রুহুল কবির রিজভী  স্থানীয় সরকার নির্বাচন  নির্বাচন কমিশন  আদালত  নির্বাচন 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: