মাঠে জমি চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতা

সারাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলায় আমন ধানের জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০

2026-07-20T14:45:05+00:00
2026-07-20T14:45:05+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
মাঠে জমি চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁও সংবাদদাতা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:৪৫ পিএম 
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও সদর উপজেলায় আমন ধানের জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান ওই গ্রামের মহসিন আলীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আমন ধানের চারা রোপণের প্রস্তুতি হিসেবে সকালে নিজের পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে মাঠে যান ফজলুর রহমান। একই সময় তার ভাই শাহাজান আলী পাশের জমিতে কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। কিছুক্ষণ পর শাহাজান আলী দেখতে পান, পাওয়ার টিলারটি চললেও ফজলুর রহমান মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, ফজলুর রহমানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় বৃষ্টি শুরু হলে মাঠে কাজ না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, কয়েক দিন আগেও ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়নে বৃষ্টির সময় মাঠে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছিল। ফলে জেলায় বজ্রপাতজনিত দুর্ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: