হাটহাজারীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রিপন (১৬) নামে এক চা দোকানের কর্মচারী কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে

2026-07-20T14:13:36+00:00
2026-07-20T14:29:13+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ২:২৯ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রিপন (১৬) নামে এক চা দোকানের কর্মচারী কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহাবুব মাস্টার বাড়ির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ধলই ইউনিয়নের মনিয়াপুকুরপাড় এলাকার একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। কর্মস্থলের কাছেই মাহাবুব মাস্টার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার রাতে কাজ শেষে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের পাখার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, সকালে লোকজনের ভিড় দেখে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, চা দোকানের কর্মচারী রিপন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: