৫ মাসেই কাঠালিয়ায় দৃশ্যমান উন্নয়ন, প্রথম কিস্তিতে নির্মাণ হলো ৬০ গ্রামীণ সড়ক

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

সারাদেশ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে প্রথম কিস্তিতেই ৬০টি গ্রামীণ সড়কের

2026-07-19T17:02:51+00:00
2026-07-19T17:02:51+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
৫ মাসেই কাঠালিয়ায় দৃশ্যমান উন্নয়ন, প্রথম কিস্তিতে নির্মাণ হলো ৬০ গ্রামীণ সড়ক
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম 
ছবি ভোরের ডাক
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে প্রথম কিস্তিতেই ৬০টি গ্রামীণ সড়কের নির্মাণ ও উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ইট সলিং, মাটির রাস্তা উন্নয়ন এবং সিসি ঢালাইয়ের মাধ্যমে বাস্তবায়িত এসব প্রকল্পে উপজেলার ছয়টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের নির্বাচনী এলাকায় প্রথম কিস্তির আওতায় চেঁচরীরামপুর ইউনিয়নে ৯টি, পাটিখালঘাটা ইউনিয়নে ১১টি, আমুয়া ইউনিয়নে ১১টি, কাঠালিয়া সদর ইউনিয়নে ৯টি, শৌলজালিয়া ইউনিয়নে ৯টি এবং আওরাবুনিয়া ইউনিয়নে ১১টি সড়ক নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই এতগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় তারা আশাবাদী। তাদের মতে, বিগত কয়েক বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম কিস্তির কাজ অনেক বেশি দৃশ্যমান এবং জনসাধারণের উপকারে এসেছে।

জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় প্রতিবছর সাধারণত তিন কিস্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হয়। এবার প্রথম কিস্তির কাজ শেষ হওয়ার পরই বিভিন্ন এলাকায় এর সুফল পেতে শুরু করেছেন স্থানীয়রা।

প্রকল্প বাস্তবায়নের শুরুতে কয়েকটি কাজের মান নিয়ে অভিযোগ উঠলেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের মাধ্যমে ত্রুটি সংশোধনের ব্যবস্থা নেন। পরবর্তীতে কাজের মান নিশ্চিত করেই প্রকল্পগুলো সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেনও বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি ও মান তদারকি করেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের রহমান বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোথাও কাজের মান নিয়ে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি প্রকল্প নির্ধারিত মান বজায় রেখেই বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের উন্নয়ন পরিকল্পনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেনের তদারকি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের রহমানের নিয়মিত মাঠপর্যায়ের নজরদারির ফলে অল্প সময়েই উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়েছে। তাদের প্রত্যাশা, অর্থবছরের বাকি দুই কিস্তির প্রকল্পও একই মান বজায় রেখে বাস্তবায়িত হলে কাঠালিয়ার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী ও টেকসই হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: