প্রায় দুই ঘণ্টার প্রযুক্তিগত বিভ্রাট কাটিয়ে আবারও সচল হয়েছে ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে সেবায় সমস্যা দেখা দেওয়ায় বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।
ডাউন ডিটেক্টরের তথ্য বলছে, দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ জমা পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, যা ব্যাপক বিভ্রাটের ইঙ্গিত দেয়।
বিভ্রাটের সময় ডেস্কটপ ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। অনেকেই অ্যাকাউন্টে লগইন করতে পারেননি, নিউজফিড লোড হচ্ছিল না এবং বিভিন্ন ফিচার স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছিল না। তবে মোবাইল অ্যাপে এ ধরনের সমস্যা তুলনামূলকভাবে কম ছিল।
প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং ফেসবুকের ডেস্কটপ সংস্করণে সেবা পুরোপুরি ফিরে আসে। এ সময় ব্যবহারকারীদের কেউ কেউ ওয়েবসাইট বা অ্যাপ ধীরগতিতে লোড হওয়া, আবার কেউ নিউজফিড আপডেট না হওয়া ও বিভিন্ন ফিচার কাজ না করার অভিযোগ জানান।