হঠাৎ ফেসবুক-মেসেঞ্জার ডাউন

ভোরের ডাক ডেস্ক

তথ্যপ্রযুক্তি

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার হঠাৎ করেই বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে।ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সম্পূর্ণ অচল অবস্থার

2026-07-19T14:32:24+00:00
2026-07-19T14:35:11+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
তথ্যপ্রযুক্তি
হঠাৎ ফেসবুক-মেসেঞ্জার ডাউন
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:৩২ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার  হঠাৎ করেই বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে। 

ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সম্পূর্ণ অচল অবস্থার মুখোমুখি হচ্ছেন। মোবাইল অ্যাপে সমস্যা না থাকলেও ওয়েব ভার্সনে বার্তা পাঠানো, নিউজফিড দেখার ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা।

রবিবার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশের ব্যবহারকারীরাও এই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। হঠাৎ করে ফেসবুকের সেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন কোটি কোটি নিয়মিত ব্যবহারকারী।

ভুক্তভোগী ব্যবহারকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর থেকেই ফেসবুকে স্বাভাবিকভাবে লগ-ইন করা যাচ্ছে না। অনেকেই তাদের স্মার্টফোন অ্যাপ কিংবা কম্পিউটার ব্রাউজার থেকে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। আবার যারা কোনোমতে প্রবেশ করতে পেরেছেন, তারা জানিয়েছেন যে ফেসবুকের নিউজ ফিড লোড হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছে এবং নতুন কোনো পোস্ট বা আপডেট দেখা যাচ্ছে না।

ওয়েবসাইটের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডাউন ডিটেক্টর’ ফেসবুকের এই বিভ্রাটের সত্যতা নিশ্চিত করেছে। 

তাদের দেওয়া তথ্যানুযায়ী, রবিবার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা দলে দলে অভিযোগ জানাতে শুরু করেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই এই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, যা একটি বড় ধরনের সার্ভার ক্র্যাশের ইঙ্গিত দেয়।

মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটির এমন আকস্মিক বন্ধ বা ধীরগতির কারণে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন অনলাইন ব্যবসা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে। 

তবে ঠিক কী কারণে এই বিভ্রাট দেখা দিয়েছে বা কখন নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

তথ্যপ্রযুক্তি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: