চকবাজারে চাঁদা না পেয়ে হামলা, অস্ত্রসহ ৯ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামের একটি ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায়

2026-07-19T15:07:27+00:00
2026-07-19T15:07:27+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চকবাজারে চাঁদা না পেয়ে হামলা, অস্ত্রসহ ৯ সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রাম সংবাদদাতা
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামের একটি ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় মূল সংগঠক মাইকেল রোহেন মিয়া ওরফে মাইকেলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় হামলাকারীদের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গত ১১ জুলাই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেভিড-ইমন পরিচয়ে এক সন্ত্রাসী দুই কোটি টাকা চাঁদা দাবি করে। সেই সঙ্গে প্রতি মাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়। স্বত্ত্বাধিকারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৩ জুলাই দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার দিকে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই অফিসে হামলা চালায়।

হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর ও ল্যাপটপসহ মূল্যবান সরঞ্জাম ভাঙচুর করে। এসময় তারা অফিসে রক্ষিত কর্মচারীদের বেতনের ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে উঠে আসে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়ের করা মামলায় গত ১৩ জুলাই চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর র‌্যাব-৭ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন—মূল সংগঠক মাইকেল রোহেন মিয়া (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) ও মো. সাইফুদ্দিন (৩২)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: