ইজিবাইক-পিকআপ সংঘর্ষে নিহত জেরিন আক্তার হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

এম এ রাজা, হবিগঞ্জ

সারাদেশ

হবিগঞ্জের বাহুবলে ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে জেরিন আক্তার (২৬) নিহতের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড

2026-07-19T11:38:47+00:00
2026-07-19T11:38:47+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ইজিবাইক-পিকআপ সংঘর্ষে নিহত জেরিন আক্তার হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
এম এ রাজা, হবিগঞ্জ
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৩৮ এএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের বাহুবলে ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে জেরিন আক্তার (২৬) নিহতের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। র‌্যাব-৯ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৭ জুলাই রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় ইরফান মিয়া (২০)-কে। সে চুনারুঘাট উপজেলার দারাগাঁও এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ এপ্রিল ২০২৬ বিকেলে বাহুবল উপজেলার বড়গাঁও শাহি জামে মসজিদের সামনে ঢাকা-টু-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা জেরিন আক্তার (২৬) ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আহত তার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্বামী বাহুবল থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানে মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: