চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা উৎসবমুখর ও জনাকীর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেস ক্লাব

2026-07-18T18:42:53+00:00
2026-07-18T18:46:01+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ৬:৪৬ পিএম
জুলফিকার মাহমুদ নিয়াজ ও কামাল গোলদার। ছবি: ভোরের ডাক
ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা উৎসবমুখর ও জনাকীর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে পুনরায় জুলফিকার মাহমুদ নিয়াজ সভাপতি এবং কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি অধ্যক্ষ ডিএম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান ও হাবিবুর রহমান সেলিম।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জলিল, শহিদুল ইসলাম দুলাল, আবু সিদ্দিক, অধ্যক্ষ কামরুজ্জামান, আলহাজ কামাল মিয়াজী, রেদওয়ানুল হক, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, রুহুল আমিন বাবুল, সোহরাব হোসেন লিটন, মোস্তাফিজুর রহমানসহ প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা।

সন্ধ্যা ৭টা থেকেই প্রেস ক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক সদস্যের উপস্থিতিতে মিলনমেলার আবহ তৈরি হয়। নবীন ও প্রবীণ সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


  বিষয়:   ভোলা  চরফ্যাশন প্রেসক্লাব  সভাপতি নিয়াজ  সম্পাদক কামাল 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: