জরুরি মেরামত কাজের কারণে আজ শনিবার দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক বার্তায় তিতাস গ্যাস জানিয়েছে, আমিরগঞ্জ, রায়পুরা ও নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের ফলে লিকেজ সৃষ্টি হয়েছে। ওই লিকেজ মেরামতের জন্য জরুরি ভিত্তিতে কাজ পরিচালনা করা হবে।
এ কারণে আজ দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ থেকে নরসিংদীতে ওই সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।