ইসরাইলিদের মালয়েশিয়ায় কোনো ঠাঁই নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরাইলি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশ বা বসবাসের সুযোগ

2026-07-18T12:04:05+00:00
2026-07-18T12:04:37+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কঠোর বার্তা প্রধানমন্ত্রীর
ইসরাইলিদের মালয়েশিয়ায় কোনো ঠাঁই নেই
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:০৪ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ১২:০৪ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরাইলি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশ বা বসবাসের সুযোগ দেওয়া হবে না এবং এ বিষয়ে সরকারের নীতিতে কোনো পরিবর্তন আসছে না। ফিলিস্তিনের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি এই মন্তব্য করেন।

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, দেশে কোনো ইসরায়েলি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। একই সঙ্গে কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরায়েলির সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে।

বুধবার (১৫ জুলাই) আনোয়ার ইব্রাহিম এমন ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সির।

ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, আনোয়ার বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগের তদন্ত করছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি কোনো ইসরায়েলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করব, কারণ আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।’

মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। তাই বিশেষ অনুমতি ছাড়া সাধারণত ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হয় না।

জোহরভিত্তিক স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্ক স্কুল-সংক্রান্ত অভিযোগের বিষয়ে জোহর রাজ্য সরকার ফেডারেল তদন্তের আহ্বান জানানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত শুরু করে।

অন্যদিকে, অভিবাসন বিভাগ বুধবার জানিয়েছে, ফরেস্ট সিটির একটি আন্তর্জাতিক কমিউনিটিতে পরিদর্শন করা ২৬৬ জন বিদেশির সবার অভিবাসনসংক্রান্ত নথিপত্র বৈধ পাওয়া গেছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: