কক্সবাজার সৈকতে আকস্মিক টর্নেডো

কক্সবাজার সংবাদদতা

সারাদেশ

কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক আঘাত হেনেছে একটি শক্তিশালী টর্নেডো। মাত্র তিন থেকে পাঁচ মিনিটের এই প্রাকৃতিক দুর্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের

2026-07-17T20:03:06+00:00
2026-07-17T20:03:50+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
কক্সবাজার সৈকতে আকস্মিক টর্নেডো
কক্সবাজার সংবাদদতা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৮:০৩ পিএম
সংগৃহীত ছবি
কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক আঘাত হেনেছে একটি শক্তিশালী টর্নেডো। মাত্র তিন থেকে পাঁচ মিনিটের এই প্রাকৃতিক দুর্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের জন্য স্থাপন করা শতাধিক ছাতা ও চেয়ার উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আতঙ্কে পর্যটকদের মধ্যে ছোটাছুটি শুরু হলেও, সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, দুপুরে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করলে হঠাৎ সাগরের দিক থেকে টর্নেডো সৃষ্টি হয়ে বালুচরের দিকে ধেয়ে আসে।

স্থানীয় বিচকর্মী মাহাবুব জানান, টর্নেডোটি প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী ছিল। এ সময় সৈকতে থাকা ছাতা-চেয়ার বাতাসে উড়ে যায় এবং পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে শুরু করেন।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে টর্নেডোটি সৈকতের দিকে এগিয়ে এসে আঘাত হানে। এতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা আবারও সৈকতে ফিরতে শুরু করেন। তবে আকস্মিক এ টর্নেডো কক্সবাজারে অবস্থানরত পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: