সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে সব ধরনের যান

2026-07-17T15:34:05+00:00
2026-07-17T15:34:05+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে
বন্ধ চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল
হবিগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম 
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় বালুভর্তি ট্রাকটি হঠাৎ সড়কের ধসে যাওয়া অংশে পড়ে উল্টে যায়। এতে সড়কের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের নিচ দিয়ে পানির প্রবাহ চলায় ভেতরে ফাঁপা অংশ বা সুরঙ্গের সৃষ্টি হয়েছিল। সময়মতো প্রয়োজনীয় সংস্কার না করায় শেষ পর্যন্ত সড়কের একটি বড় অংশ ধসে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে চুনারুঘাট-মাধবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, যাত্রী এবং পরিবহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সড়কটি বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সাতছড়ি বিট কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিরাপত্তার স্বার্থে সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে দ্রুত ট্রাকটি উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে জনদুর্ভোগ দ্রুত লাঘব হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: