চট্টগ্রামে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পড়ে গেলেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হঠাৎ মঞ্চ ধসে পড়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ

2026-07-17T15:27:09+00:00
2026-07-17T15:27:09+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পড়ে গেলেন অর্থমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:২৭ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হঠাৎ মঞ্চ ধসে পড়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন শীর্ষ নেতা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে মন্ত্রী কর্মসূচি শেষ করে চলে যাওয়ার পর ত্রাণ বিতরণে হুড়োহুড়ির ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্তসংখ্যক নেতা-কর্মী ও অতিথি একসঙ্গে উঠে পড়ায় মঞ্চটি ধসে যায়। এতে অর্থমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এবং বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ উপস্থিত নেতারা নিচে পড়ে যান।

তবে তাৎক্ষণিকভাবে সবাই নিরাপদে উঠে আসেন এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশে রওনা দেন।

এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ি সৃষ্টি হয়। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, অতিরিক্ত লোকজন মঞ্চে ওঠার চাপেই সেটি ভেঙে পড়ে। মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।

তবে ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ওই সময় তিনি ঘটনাস্থল ত্যাগ করায় বিষয়টি তাঁর জানা ছিল না।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: