বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি কার্যক্রম অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

সারাদেশ

দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে সরকার। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন

2026-07-17T18:13:42+00:00
2026-07-17T18:23:42+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি কার্যক্রম অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৬:২৩ পিএম
সংগৃহীত ছবি
দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে সরকার। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী শাহীন দেলোয়ারসহ কর্মকর্তারা।


  বিষয়:   বন্যাদুর্গতদের সহায়তা  সরকারি-বেসরকারি  কার্যক্রম অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: